1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 10:12 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

সরকার পতনের পরবর্তী আন্দোলনে ধারা ঠিক করছে বিএনপি

Reporter Name
  • Update Time : Saturday, January 13, 2024,
  • 223 Time View

 

স্টাফ রিপোর্টার : খান শাকিল

একদফা দাবিতে সরকারের পতনের পরবর্তী আন্দোলনের ধারা ঠিক করছে বিএনপি। এজন্য দলটির নেতৃবৃন্দরা প্রায় প্রতিদিনই বৈঠক করছেন। পরবর্তীতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে দলটি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান।

নতুন কর্মসূচির প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন যে, ‘অবশ্যই। আমাদের নেতৃবৃন্দ প্রতিদিন প্রায় বসছেন। কর্মসূচি ঠিক করে তারা জানাবেন। আর আমরা কর্মসূচি ও আন্দোলনের মধ্যে আছি।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, আমরা কি আন্দোলন প্রত্যাহার করেছি? আন্দোলনে আমাদের নতুন কর্মসূচি প্রণয়ন, আবার নতুন কি কর্মসূচি আসবে, ৭ জানুয়ারি পর্যন্ত এক ধারায় হয়েছে, এখন আমরা কোন ধারায় আন্দোলনে যাবো, আমাদের সঙ্গে আরো দল রয়েছে- তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। কথা বলার পরে একটা কর্মসূচি ঠিক হয়। সেভাবেই আমাদের কর্মসূচি যাচ্ছে।

অপর আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন যে ,আন্দোলনের পরিপূর্ণতায় স্রোত আমরা যত বয়ে দিবো, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা (সরকার) পরাজিত হবে। আর কখন পরিস্থিতি হবে, সেটা বলা যায় না। শুধু একটা বলা যায়, জনগণের আন্দোলন যদি আর্দশ, ন্যায় ও গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না। এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড। এখানে জনগণ পরাজিত না। অপশক্তি কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে। কিন্তু তার স্রোতকে আটকে রাখা যাবে। কোনো না কোনো দিক থেকে এটা প্রতিহত করে এগোবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যে, এটা তামাশার নির্বাচন। এটা কোনো সরকার না। কিসের মহাযাত্রা, ওটা সরকারের মরনযাত্রা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট