1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 6:56 pm
Title :
রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল

সহিদ হোসেন ইকবালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

Reporter Name
  • Update Time : Wednesday, January 10, 2024,
  • 216 Time View

 

আফজল হোসেইন( শ্রীমঙ্গল প্রতিনিধি)

 

অদ্য(১০ জানুয়ারী)রোজ বুধবার ২০২৪ খ্রিঃ শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের সাউথ বালিশিরা কেজি স্কুলে সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সহিদ হোসেন ইকবালের স্বরণে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন।

 

 

 

দেশসেরা পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তাররা এই সেবাটি দিয়ে থাকেন। তারা হলেন- ডা: মোঃ নাজেম আল কোরেশী রাফাত, ডা: মাহফুজ আহমেদ, ডা: আব্দুল্লাহ আল মামুন, ডা: অর্পিতা রায় ও ডা: রুখসানা আক্তার।

 

 

 

সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা: একরামুল কবির বলেন- এটি একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষেরা সেবা পাচ্ছে। এই ধারা যেন অব্যাহত থাকে। আয়োজক বৃন্দদের কাছে এই প্রত্যাশা করেন।

 

সাউথ বালিশিরা কেজি স্কুলের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন বলেন- এই আয়োজনের মাধ্যমে হতদরিদ্র মানুষরা সেবা পাচ্ছে। এটি খুবই একটি ভালো উদ্যোগ। বিশেষ করে তিনি আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ জানান। যাতে ভবিষ্যতে প্রতিবছর এই ধরনের সেবার আয়োজন করা হয়। যারা বিভিন্ন মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানান।

 

সহিদ হোসেন ইকবালের সুযোগ্য বড় কন্যা ও ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রধান ইসরাত নাহের ইরিন বলেন- আমার বাবা ছিলেন খুবই একজন ভালো মানুষ। তিনি সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। আজ বাবা নেই। বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য এই ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাধ্যমে মানুষের জন্য কিছু করতে চাই। তাই বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ক্ষুদ্র আয়োজন। তিনি আরও বলেন প্রতিবছর বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ধরনের আয়োজন করে থাকি এবং ভবিষ্যতে ও করবো। পরিশেষে তিনি এই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট