1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:20 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সাঁথিয়ায় আ’লীগের বিক্ষোভ মিছিলে না যাওয়ায় মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত  

Reporter Name
  • Update Time : Sunday, August 6, 2023,
  • 227 Time View

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : বিক্ষোভ সমাবেশে না যাওয়ায় বসতবাড়িতে গিয়ে বেদম মারপিট করে মহিলাসহ চার জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে।রোববার সকালে নাগডেমড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আহতরা হলেন সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপাড়া গ্রামের ইউনুছ (৬৫),আঃ মতিন (৬০), ইউসুফের স্ত্রী নুরজাহান বেগম (৫০), মতিনের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। এদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা বেগম জানান,গত শুক্রবার সকালে নাগডেমড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে কে বা কাহারা হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। সে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। এরই প্রতিবাদে শনিবার বিকেলে নাগডেমড়া ইউনিয়ন আ’লীগের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।সেখানে তারা উপস্থিত না হওয়ায় রোববার সকালে হারুনের লোকজন কাদেরের নেতৃত্বে সাদ্দাম,মন্জু, ফিরোজসহ প্রায় ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমার স্বামী ও ভাশুরের নাম ধরে ডাকে। তাদের ডাকে তারা এগিয়ে গেলে সমাবেশে কেন যাস নি, এই বলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেদম মারপিট করে রক্তাক্ত করে। পরে আমার স্বজনেরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ফরিদা বেগম। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট