1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ , মতবিনিময়ে বানারীপাড়ায় নবাগত ইউ এন ও রিপন কুমার।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ উল্লেখ করে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন সাংবাদিকরা দুর্নীতি ও অনিয়মসহ অসঙ্গতিগুলো তুলে ধরে দেশ ও সমাজ বিনির্মাণে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (০১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি এসময় জ্ঞানী-গুণী ও ইতিহাস-ঐতিহ্যের চারণভূমি বানারীপাড়াকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও বাল্য বিয়ে মুক্ত উন্নত,সমৃদ্ধ আলোকিত উপজেলায় রূপান্তর করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ এসময় উপজেলা প্রশাসনের সকল ইতিবাচক কাজ ও বানারীপাড়ার সার্বিক উন্নয়নে তাকে অকুণ্ঠ সহায়তার প্রতিশ্রুত দেন। বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার, সহ-সভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, নির্বাহী সদস্য সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জাকির হোসেন, সাইফুর রহমান রাসেল ও জাহিন মাহমুদ, নির্বাহী সদস্য এস.এম. গোলাম মাহমুদ রিপন, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সদস্য নাহিদ সরদার প্রমুখ। সভার শুরুতে বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট