1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:27 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সাংবাদিকের পানির লাইন বন্ধ করে দিয়েছে ছোট ভাই ফারুক ও তার স্ত্রী।

Reporter Name
  • Update Time : Sunday, November 6, 2022,
  • 482 Time View

দৈনিক গণতদন্ত’র চীফ রিপোর্টার সাংবাদিক শামীম চৌধুরীর বাসার পানির লাইন টি তার সহোদর ছোট ভাই এবং তার স্ত্রী মিলে অন্যায় ভাবে বন্ধ করে দিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ৫ নভেম্বর সকালে ঘুম থেকে উঠে সাংবাদিক শামীম চৌধুরী দেখতে পান যে তার পানির লাইন বন্ধ। এমতাবস্থায় খোজ নিয়ে তিনি জানতে পারেন যে তার সহোদর ছোট ভাই ফারুক ও তার স্ত্রী পানির ট্যাংকি থেকে সাংবাদিকের সংযোগ বন্ধ করে দিয়েছে। জীবন রক্ষাকারী ও দৈনিন্দন গৃহস্তালি কাজে নিত্য ব্যবহার্য অতি প্রয়োজনীয় পানি থেকে কাউকে বঞ্চিত করা শুধু অমানবিক নয় তা অপরাধ মুলক গর্হিত কাজ বলে বিজ্ঞমহল মনে করেন। এ বিষয়ে সাংবাদিক শামীম চৌধুরী বলেন – কাউকে পানির প্রাপ্যতা থেকে অন্যায় ভাবে বঞ্চিত করা আইনি মতে সম্পূর্ণ অপরাধ ও অমানবিক বটে । আমার বিবেকে আসেনা কতটা নিকৃষ্ট মনের হলে বড় ভাইয়ের সাথে এমন জগন্যতম কাজ করতে পারে। সে কেন পানি বন্ধ করে দিয়েছে এ কারন জানতে চাইলে শামীম চৌধুরী জানায় পানির বিল বকেয়া আছে সে কারণে পানি বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে শামীম চৌধুরী বলেন- যখন ছোট ভাইকে বললাম যে মাসে সম্পত্তি বন্টন হয়েছে, সেই মাস থেকে পানির বিল দাবি করতে পারবে। এই কথা বলার পরিপেক্ষিতে তার স্ত্রী সহ আমার উপর মারমুখী আচরন ও আক্রমন করার চেষ্টা করে। আমার কথা হচ্ছে, মা মারা যাওয়ার পর ছোট ভাই ফারুক নিজের ইচ্ছায় যেহেতু পানি, বিদ্যুৎ, গ্যাস বিল পরিশোধের দায়িত্ব নিয়েছে, সেখানে আমাদের অন্য ভাই বোনদের মাঝে এ বিষয়ে কোনও প্রকার অসম্মতি ছিলোনা। কিন্তুু ছোট ভাই ফারুক প্রায় সময় পানি, বিদ্যুৎ, গ্যাস বিল পরিশোধ না করে অহেতুক পারিবারিক সমস্য সৃষ্টি করতো। এখনো বিল পরিশোধ না করে সমস্য সৃষ্টি করে রাখছে। সম্পত্তি বন্টন নামা দলিলে স্পষ্ট উল্লেখ আছে, যেহেতু পানি, বিদ্যুৎ, গ্যাস ওয়ারিশ সুত্রমতে পাওয়া, সেহেতু ভাই বোন সকলের সমান অধিকার থাকবে। এখনো পানি,বিদ্যুৎ, গ্যাস যৌথ অবস্হায় অবিদ্যমান আছে। তা ছাড়া লাইন আলাদা করতে সময়ের ব্যাপার। টাকা পয়সার ব্যাপার। এ বিষয়ে থানা পুলিশ, আদালত না করে পারিবারিক ভাবে সমাধানের লক্ষে যথারীতি গ্রামের বাড়িতে বড় বোনকে সমস্যার কথা ফোনে অবগত করলে উনি এক পর্যায়ে সমাধান দিতে সক্ষম হয়েছেন। তবে পুনরায় এ ধরনের অপরাধ করলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট