1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 3:48 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 224 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ চাই প্রতিবাদ।গজারিয়া,মুন্সিগঞ্জ,০৮ ডিসেম্বর ২০২০ খ্রি.বিজয় টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময়ের গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নে উপর মসজিদে ঢুকে হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

অাজ মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মামুনুর রশিদ খোকা, দৈনিক ইনকিলাবের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মনজুর মোর্শদ, দৈনিক যুগান্তরের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, জিটিভি ও দৈনিক যায়যায় দিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ-ই-হাসান তুহিন, বাংলাভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সোনিয়া হাবিব লাবনী,বিটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা,নিউজ২৪-এর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট সেতু ইসলাম, এনটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মঈন উদ্দিন সুমন, বাংলা ট্রিবিউনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি চাকলাদার তানজিল হাসান, দৈনিক সময়ের আলোর মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জুয়েল রানা, এশিয়ান টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাবুল, মাইটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মুক্তার হোসেন, দৈনিক সংবাদের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুব হাসান লিটন, দৈনিক আমাদের সময়ের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, দীপ্ত টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি শুভ ঘোষ প্রমূখ।

মানববন্ধন থেকে সাংবাদিক আমিরুল ইসলাম নয়নের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক উপযুক্ত শাস্তির দাবি করেন সাংবাদিকরা।

তার বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা বলেন, সাংবাদিক নয়নের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এক্ষেত্রে প্রশাসনের কোন গাফিলতি সহ্য করা হবে না। প্রয়োজন পড়লে আরো কঠোর কর্মসূচি দেবেন তারা। দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্ত গণমাধ্যমের ধারা অব্যাহত রাখতে সাগর-রুনি থেকে শুরু করে সকল সাংবাদিক হত্যা এবং নির্যাতনের পেছনে যারা জড়িত সঠিক তদন্ত করে তাদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তার বক্তব্যে বলেন, মসজিদের ভেতরে ঢুকে একজন নামাজরত সাংবাদিকের উপর হামলা এটি নজিরবিহীন ঘটনা। হামলাকারীরা যতই প্রভাবশালী আর যে দলের অনুসারী হোক দেশে সুশাসন প্রতিষ্ঠায় তাদের আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। সাংবাদিক নয়নের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার ( ৪ ডিসেম্বর) বালুয়াকান্দি উত্তর পাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করা অবস্থায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের হামলার শিকার হোন সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন। পরদিন ( ৫ ডিসেম্বর) গজারিয়া থানায় মামলা দায়েরের পর এখনো পর্যন্ত একজন আসামিকে আটক করতে পেরেছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট