1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:16 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নিন্দা

Reporter Name
  • Update Time : Sunday, November 2, 2025,
  • 262 Time View

 

দৈনিক গণতদন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি, জাতীয় তরুণ সংঘ চট্টগ্রাম বিভাগের পরিচালক এবং চট্টগ্রাম সাংবাদিক সংস্থার (চসাস) কার্যনির্বাহী সদস্য আলতাফ হোসেনকে হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। শনিবার (১ নভেম্বর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তুষার দাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে চসাস নেতৃবৃন্দ বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিককে মোবাইলে হত্যার হুমকি প্রদান অত্যন্ত দুঃসাহসিক ও নিন্দনীয় অপরাধ। এ ধরনের ঘটনার উদ্দেশ্য সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন এবং মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত করা।

বিবৃতিতে আরও বলা হয়, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো অবস্থায় সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করা যাবে না। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বিবৃতিতে বলেন, “সাংবাদিক আলতাফ হোসেনকে হত্যার হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও আইন-শৃঙ্খলার ওপর চরম হুমকি। আমরা এই ঘটনার কঠোর প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই।”

উল্লেখ্য, বুধবার সকাল ১১টা ৫৭ মিনিটে মোবাইল ফোনে মঈন উদ্দিন বাহার নামক এক ব্যক্তির কাছ থেকে এই হত্যার হুমকি পান সাংবাদিক আলতাফ হোসেন। চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন বার্তায় কয়েকজন শিক্ষকের নাম উল্লেখ করায় ব্যক্তি বিশেষ ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার হুমকি দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট