1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:44 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আজ

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026,
  • 133 Time View

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি,

 

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭৫তম জন্মদিন আজ (১ ফেব্রুয়ারি)। ১৯৫২ সালের এই দিনে তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

 

আবু সাঈদ খানের সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছিল মহান মুক্তিযুদ্ধ চলাকালে। সে সময় মুজিবনগর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘উত্তাল পদ্মা’ পত্রিকাটি সম্পাদনা করতেন তিনি। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন; অংশ নিয়েছেন স্বায়ত্তশাসনের আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও। স্বাধীনতার পর তিনি বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন।

 

পেশাদার সাংবাদিক হিসেবে তিনি দৈনিক মানবজমিন-এর সহকারী সম্পাদক, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রতিদিনের সংবাদ ও দৈনিক আমাদের সময়ের সম্পাদক ছিলেন।সাংবাদিকতার পাশাপাশি টেলিভিশন টকশোতেও তিনি একজন পরিচিত মুখ।

 

মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি নিয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— ‘ফিরে দেখা একাত্তর’, ‘সেনাছাউনিতে মুক্তিসংগ্রাম ও আগরতলা মামলা’, ‘মুক্তির সংগ্রামে ফরিদপুর’, ‘স্লোগানে স্লোগানে রাজনীতি, ‘উপেক্ষিত মুক্তিযুদ্ধ উপেক্ষিত জনগণ ’, ‘বোবা পাহাড়ের কান্না’ ইত্যাদি।

 

শিক্ষার প্রসারেও তিনি ভূমিকা রেখেছেন। নিজ গ্রামে বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় নামে একটি কলেজ এবং বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তিনি। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট