1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 12:49 pm
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Friday, June 16, 2023,
  • 188 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

সন্ত্রাসী হামলায় জামালপুরের বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে।

 

১৬ জুন (শুক্রবা) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় জেলা সম্মিলিত সাংবাদিক মহল ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও সমকালের পঞ্চগড় জেলা প্রতিনিধি সফিকু্ল আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজাল, সাংবাদিক ও কলামিস্ট আব্দুর রহিম, এখন টেলিভিশনের প্রতিনিধি লুৎফর রহমান, বাংলানিউজ ও সময় টেলিভিশনের রিপোর্টার সোহাগ হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক হোসেন রায়হান ও বাংলা ভিশনের সাংবাদিক মোশারফ হোসেনসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

 

এ সময় সাংবাদিক বক্তারা অবিলম্বে নাদিম হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। একই সঙ্গে দেশের সব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট