1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:47 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকি: সাংবাদিক মহলে ক্ষোভ গ্রেফতারের দাবি!

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 273 Time View

মোঃ রাজিব জোয়ার্দ্দার, পাবনা

জনৈক শিল্পপতির নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত” শিরোনামে নিউজ প্রকাশ করায় সাংবাদিক মোবারক বিশ্বাসকে গুমের হুমকি দিয়েছে আদনান নামে এক যুবক। হৃদয় নামের এক সাংবাদিকের ফেসবুক ম্যাসেঞ্জারে গত শুক্রবার এ হুমকি দেওয়া হয়।

হুমকিতে উল্ল্যেখ করা হয় “স্কয়ারের বিরুদ্ধে লেগো না আল্লাহর কসম গায়েব হয়ে যাবা” তোমার মোবারক বিশ্বাসকে আমরা পাবনায় একদিন রাখব না ইনশাল্লাহ কথা দিলাম মিলায়ে রাখিও। এমন হুমকি দেওয়ার পর পাবনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ ও আতংক ছড়িয়ে পড়ে। হুমকির পর থেকে মোবারক বিশ্বাস নিরাপত্তাহীনতায় রয়েছেন। হুমকির বিষয়ে মোবারক বিশ্বাস, মোবাইল ফোনে পাবনার পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খানকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ দিতে বলেন। সাংবাদিক মোবারক বিশ্বাসকে হুমকির বিষয়ে পাবনার সাংবাদিক সমাজ ফুসে উঠেছে। তারা অবিবলম্বে হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান। এদিকে বিএমএসএফ পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ মোবারক বিশ্বাসকে হুমকি প্রদানে তারা ক্ষোভে ফেটে পড়েন। পাবনার একুশে পদকপ্রাপ্ত প্রবীন সাংবাদিক এ্যাডভোকেট রণেশ মৈত্র ফেসবুকে তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হুমকি দাতাদের আইনের আওতায় আনার আহবান জানান। এদিকে সাংবাদিক মোবারক বিশ্বাসকে হুমকি প্রদান করায় বেড়া উপজেলা প্রেসক্লাব, ভাঙ্গুরা উপজেলা প্রেসক্লাব ও সুজানগর উপজেলা প্রেসক্লাব, চাটমোহর অনলাইন প্রেসক্লাব, চাটমোহর রিপোটার্স ইউনিটি, ঈশ্বরদী রিপোটার্স ইউনিটি ও পাবনা জেলা ক্রাইম রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, জেলা কমিটির সাধারণ সম্পাদক, এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক খবরপত্রের নিজস্ব সংবাদদাতা এবং সিএনএন বিডি ২৪ .কম’র বিশেষ প্রতিনিধি মোঃ মোবারক বিশ্বাসকে হুমকির ঘটনায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তিব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তারা হুমকিদাতাকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তা না হলে আগামীতে ঢাকাসহ সারা বাংলাদেশে একযোগে আন্দোলনের কর্মসুচী ঘোষনা করার কথা উল্ল্যেখ করেন। মোবারক বিশ্বাসকে গুম করার হুমকির প্রতিবাদে আগামীকাল সকালে বিএমএসএফ পাবনা জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা ডেকেছে জেলা নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় পরবর্তি কর্মসুচী ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট