1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সাংবাদিক স্বপনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী : কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য মাছুদুল আলম সিদ্দিকী স্বপনের মৃত্যুতে গত ১৮ ফেব্রুয়ারি নিজস্ব কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মতিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি ও দি নেক্সটনিউজের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন,কালিহাতী প্রেসক্লাবের যুগ্ন আহ্বায়ক ও রিপোটার্স ইউনিটির সহ সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আনিসুর রহমান শেলী ঘাটাইল জিবিজি সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও স্বপন সিদ্দিকীর আত্মীয় হোসেন শহীদ,, মিজানুর রহমান শামীম,সাইদুর রহমান সমীর মিয়া, সাংবাদিক মিজানুর রহমান শামীম সেলিম রেজা স্বাধীন, মোমিন মিয়া, সোলায়মান হোসেন, নেহাল আহমেদ, স্বপন সিদ্দিকীর সহোদর সুমন সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।

শোক সভায় স্বপন সিদ্দিকীর একমাত্র পুত্র সন্তান ফারদিন সিদ্দিকী ফাহিম উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

উল্লেখ্য,১৪ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক ও কবি মাছুদুল আলম সিদ্দিকী স্বপন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট