1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ কিন্তু এসব ইলিশ নিয়ে বিপাকে পড়েছেন বরিশালের ব্যবসায়ীরা।

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2020,
  • 526 Time View

সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার

নোনা পানির হওয়ায় একদিকে যেমন তা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যাচ্ছে না, তেমনি খুব একটা চাহিদা না থাকায় বিক্রি করাও কঠিন হয়ে পড়ছে।

আড়তদাররা বলছেন, এসব ইলিশের বেশিরভাগই আগে চোরাই পথে ভারতের পশ্চিমবঙ্গে চালান হতো। বরিশালেরই কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী আড়তদারদের কাছ থেকে সাগরের ইলিশ সংগ্রহ করে সীমান্তে চালান করত। কিন্তু প্রায় সপ্তাহখানেক ধরে সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ির কারণে পাচার করা যাচ্ছে না ইলিশ।

মাত্র ক’দিন আগেও বরিশালে সাগরে ধরা পড়া ইলিশের পাইকারি দর ছিল প্রতি মণ ৩৮ হাজার টাকা। বৃহস্পতিবার তা নেমে আসে ২৮-৩০ হাজারে।

বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ভরা মৌসুম হলেও প্রায় ১ মাস ধরে দফায় দফায় নিম্নচাপ আর সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারেননি জেলেরা। বর্তমানে আবহাওয়া কিছুটা শান্ত হলেও অভ্যন্তরভাগের নদ-নদীতে মিলছে না ইলিশ। মিঠা পানিতে না মিললেও নোনা পানির সাগরে ক’দিন ধরেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ।

বরিশালের ইলিশ মোকামে বৃহস্পতিবারও প্রায় সাড়ে ৩ হাজার মণ ইলিশ নিয়ে এসেছেন সাগরের জেলেরা। এর আগের ৩ দিনও একইভাবে সাগরের ইলিশ এসেছে মোকামে। ইলিশের প্রাচুর্যের কারণেই মূলত মণপ্রতি গড়ে প্রায় ৮ হাজার টাকা কমেছে দাম।

খলিলুর রহমান এ কথা বললেও সম্পূর্ণ ভিন্ন তথ্য জানান ইলিশ মোকামের আরেক ব্যবসায়ী কামাল হোসেন। তিনি বলেন, স্বাদের পার্থক্যের কারণে সাগরের ইলিশের চাহিদা খুব একটা নেই। সবাই চায় বেশি স্বাদের মিঠা পানির মাছ। ফলে সাগর থেকে আসা এই মাছ নিয়ে বেশ ঝামেলায় আছি আমরা।

আরেকটা সমস্যা হচ্ছে-সাগরের ইলিশ বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না। বরফ দিয়ে রাখা হলে কিছুদিন পর এ মাছ খানিকটা লালচে হয়ে যায়। মিঠা পানির ইলিশের ক্ষেত্রে এটা হয় না।

মোকামের ব্যবসায়ী বারেক সিকদার বলেন, এখনও লোকাল ইলিশের দাম প্রতি মণ (কেজি সাইজ) ৪৮-৫০ হাজার টাকা। অথচ সাগরের ইলিশের দাম নেমে এসেছে প্রতি মণ ৩০ হাজার টাকায়।

বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, আগে সারা বছরই ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি হতো বাংলাদেশের ইলিশ। মূলত সাগরের ইলিশই বিদেশে পাঠাত এখানকার রফতানিকারকরা। রফতানি বন্ধ হলে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ঠিকই চোরাই পথে ভারতে পাঠাত ইলিশ। এতে সাগরের ইলিশের চাহিদা যেমন ছিল জমজমাট, তেমনি দামও ছিল আকাশছোঁয়া।

বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ী সিকদার ফিশ ট্রেডিংয়ের মালিক জহির সিকদার বলেন, বরফ দিয়ে ইলিশ সংরক্ষণ প্রশ্নেও ঝুঁকির মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। দাদন দেয়া ট্রলার মাছ নিয়ে এলে রাখতেই হয় আমাদের।

এই সবকিছু মিলিয়ে একদিকে যেমন হু-হু করে কমছে সাগর থেকে আসা ইলিশের দাম, তেমনি একই হারে ইলিশ আসতে থাকলে লোকসান কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, তা নিয়ে টেনশনে আছেন সবাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট