1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 7:18 am
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাফাই সাক্ষী দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 211 Time View

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার অন্যতম আসামি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে আদালতে শেষ সাফাই সাক্ষ্য দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবিরের আদালতে তিনি সাফাই সাক্ষি দিলে সরকারপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জনাকীর্ণ আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য রেকর্ড করেন। আগামী ৬ জানুয়ারি আলোচিত এই মামলার যুক্তিতর্কের (আরগুমেন্টের) দিন ধার্য করেছে আদালত। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাফাই সাক্ষিতে বলেন, ঘটনার দিন ২০০২ এর ৩০ আগস্ট মামলার আসামি হাবিবুল ইসলাম হাবিব ঢাকায় স্বেচ্ছাসেবক দলের এক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওইদিন তিনি সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন, আমি সাফাই সাক্ষি দিয়েছি। হাবিব নির্দোষ। কারণ তিনি সেদিন সাতক্ষীরায় ছিলেন না। তিনি বলেন আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
সরকারপক্ষে সাতক্ষীরার পিপি অ্যাড.আবদুল লতিফ বলেন, সাফাই সাক্ষি রিজভীকে জেরা করা হয়েছে। আগামি ৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক প্রদর্শনের দিন ধার্য রয়েছে।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি এ্যাড. আব্দুল লতিফসহ কয়েকজন। অপরদিকে, আসামীপক্ষে ছিলেন বাংলাদেশ হাইকোর্টের অ্যাড.শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরার অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু ও অ্যাড. কামরুজ্জামান ভুট্টোসহ কয়েকজন। উল্লেখ্য: ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসপাতালে ধর্ষিতা এক নারীকে দেখতে আসেন। তিনি ঢাকায় ফেরার পথে কলারোয়া বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার অভিযোগ উঠে তৎকালিন তালা-কলারোয়া আসনের সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সংক্রান্ত মামলায় প্রথম দফায় ২৭ জনকে আসামি করা হলেও পুনঃতদন্ত শেষে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট