1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 11:39 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Sunday, December 27, 2020,
  • 322 Time View

.
সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি : রোববার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় মেডিকেল কলেজ’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের আগামী ৩০ ডিসেম্বর অবসর জনিত কারণে পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. প্রশান্ত কুমার কুন্ডু, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, হাসপাতালে সিসিইউ চালু প্রসঙ্গে, কর্মকর্তা কর্মচারীদের যাতায়াতে গাড়ি প্রসঙ্গ, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামের অবসর জনিত প্রস্ঙ্গ, হাসপাতালের নিরাপত্তা প্রসঙ্গ. আউট সোর্সিং নিয়োগ প্রসঙ্গসহ হাসপাতালের সার্বিক বিষয়ে আলোচনা ও বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া প্রজেক্টরেরর মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শেখ কুদরত-ই খুদা।
ক্যাপশন : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় বক্তব্য রাখছেন মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট