1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:02 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : Thursday, January 7, 2021,
  • 235 Time View

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জান্নাত জাহা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত চাঁদাবাজি একটি মামলায় তাকে খালাস ঘোষণা করেছেন ।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামী নুর হোসেন উপস্থিতিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিনের আদালতে এ রায় ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন ও একটি চাঁদাবাজি মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে আদালতে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালের ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানার রেললাইনের পাশ থেকে নূর হোসেনের অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ মামলা করলে সেই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। একই সাথে আকরাম নামে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় মামলায় খালাস দেওয়া হয়েছে নূর হোসেনকে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি মামলার রায়ে নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদন্ড দেন আদালত। এরপর থেকে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন কারাগারে বন্দী রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট