1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 1:56 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

সাত দিনের মৎস্য সপ্তাহ একদিনেই শেষ, কার্যক্রমে হতাশা

Reporter Name
  • Update Time : Monday, August 18, 2025,
  • 160 Time View

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে সারাদেশে ৭ দিনব্যাপী কর্মসূচি পালনের নির্দেশনা থাকলেও কুড়িগ্রামের উলিপুরে তা বাস্তবায়ন করা হয়নি।

উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার গত ১৮ই আগস্ট একদিনেই সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ দিনব্যাপী র‌্যালি, আলোচনাসভা, পোনা অবমুক্তকরণ, প্রমান্য চিত্র প্রদর্শন, জেলে ও চাষীদের সঙ্গে মতবিনিময় সভাসহ সচেতনতামূলক নানা কার্যক্রম ১৮-২৪ আগস্ট পর্যন্ত করার কথা থাকলেও উলিপুরে সেগুলো একদিনেই করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে। যা সম্পূর্ণ সরাকরি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।

এবং একদিনে সব আয়োজন গুটিয়ে ফেলার কারণে উপজেলা পর্যায়ে জনসচেতনতা তৈরির মূল লক্ষ্য ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় মৎস্যচাষি ও জেলেরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ মাছ চাষে উদ্বুদ্ধ হয়। কিন্তু একদিনে সব শেষ করায় কার্যক্রমগুলো শুধু আনুষ্ঠানিকতা পূরণেই সীমাবদ্ধ থেকেছে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার উদ্বোধন এবং সমাপনি অনুষ্ঠান করার কথা স্বীকার করে বলেন, পরে লোকজন পাবো না জন্যে সব ব্যানারের ছবি তুলে আনুষ্ঠানিকতা শেষ করেছি। আপনারা আজকে উদ্বোধনেরটা দিতে পারেন। বাকি গুলো সময়ে সময়ে দিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট