1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:30 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025,
  • 110 Time View

 

 

 

 

 

ফৌজি হাসান খান রিকু,

স্টাফ রিপোর্টার-

 

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

লৌহজং-টংগিবাড়ী (মুন্সীগঞ্জ-২) উপজেলার বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের সমর্থকদের আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া হাসপাতাল সংলগ্ন মাঠে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান বাইজিদের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবনই গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার লড়াই করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি আন্দোলনে খালেদা জিয়া ছিলেন সামনের সারির নেতৃত্বে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে খালেদা জিয়া সবসময় আপসহীন ভূমিকা পালন করেছেন।

 

ড. রিপন অভিযোগ করে বলেন, ২০০৭ সালে গ্রেফতারের সময় খালেদা জিয়া সুস্থ অবস্থায় নিজে হেঁটে গিয়ে কারাবরণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ক্রমেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর দাবি, গ্রেফতারের পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে এবং পরবর্তীতে তিনি হুইলচেয়ারে নির্ভরশীল হয়ে পড়েন।

 

তিনি আরও অভিযোগ করেন, সরকারের পরিকল্পিত অবহেলা ও প্রতিকূল পরিবেশে থাকার কারণে খালেদা জিয়ার শারীরিক জটিলতা বাড়তে থাকে। তবে তাঁর এসব বক্তব্য সরকারি কোনো পক্ষ নিশ্চিত করেনি।

 

অসুস্থ বেগম জিয়ার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এবং লৌহজং-টংগিবাড়ীসহ দেশের সকল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

 

এসময় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ–সাধারণ সম্পাদক শাহ্ আলম রনি মৃধা, লৌহজং উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোসারফ হোসেন নসু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, শেখ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ব্যাপারী, ঢালী রাসেল, দেওয়ান জহির আমিন, এনামুল হক, কামাল খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট