1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:58 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

সাভারের জামগড়া দি ল্যাব এইড হাসপাতালে  আবারও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু 

Reporter Name
  • Update Time : Tuesday, February 13, 2024,
  • 336 Time View

 

মাহাবুব মন্ডল, আশুলিয়া,সাভার।

 

সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া দি ল্যাব এইড হাসপাতালে আবারও ভুল চিকিৎসায় মিজানুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগেও এই হাসপাতালটির বিরুদ্ধে ভুল অপারেশনে রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা বাসস্ট্যান্ড এলাকায় দি-ল্যাব এইড হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়।

মৃত মিজানুর রহমান মাদারীপুরের কালকিনি থানার সূর্যমণি গ্রামের মৃত-লুৎফর ব্যাপারীর ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় স্বপরিবারে ভাড়া বাসায়

থাকতেন। তিনি একজন হোটেল ব্যবসায়ী ছিলেন।

মিজানুরের পরিবার জানায়, পিত্তথলিতে পাথর অপসারণে অস্ত্রোপচারের জন্য রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ৮ টার দিকে হাসপাতালের চিকিৎসক ডা. সাকিফ রহমান তার অস্ত্রোপচার করেন। তবে এরপর থেকেই বমি শুরু হয় রোগীর। সকালের দিকে ব্যথা বৃদ্ধি পাওয়ায় নার্স ডাকলে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপরও ব্যথা না কমায় আরও দুটি ইনজেকশন দেওয়া হয়। তার পরপরই মুখ ও নাকে ফেনা বের হয়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। তখন নার্সরা এসে দ্রুত তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে অন্য হাসপাতালে নিতে বলে। তখন তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মিজানুরের ছোট ভাই রিপন হোসেন বলেন, পিত্তথলির অপারেশন করার জন্য তাকে দি-ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশন করার পর সারারাত বমি করেছে। এজন্য নার্স ডাকা হয়েছে, নার্স প্রথম ইনজেকশন দেওয়ার পর তার চেহারা সবুজ হয়ে গেছে, আরও ব্যথা বেড়েছে। এরপর আরও একজন আসলেন, তিনি ডাক্তারও নয়, নার্সও নয়। ওই ব্যক্তি আরও দুটি ইনজেকশন দিয়েছেন। ওই ইনজেকশন দেওয়ার পরে নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে সে মারা যায়। মারা যাওয়ার পরে যারা মহিলা নার্স ছিল তারা মরদেহ তাড়াতাড়ি বের করে দিয়ে বলে, অন্য মেডিকেলে নিয়ে যান। অন্য মেডিকেলে নিয়ে গেছি তো তারা বলেছে উনি মৃত।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিফ রহমানের সঙ্গে কথা বলতে গেলে হাসপাতালে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বরে কল দিলেও তিনি ফোন ধরেননি।দি-ল্যাব এইড হাসপাতালের পরিচালক লোকমান হোসেন বলেন, আমার এখানে কাল এক রোগীর অপারেশন হয়েছিল। আজ সকালে রোগীর অবস্থা খারাপ হয়েছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। তবে চিকিৎসায় ভুলের অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এর আগে, ২০২২ সালের ২৭ এপ্রিল উক্ত হাসপাতালে জরায়ুর অপারেশন করান রহিমা আক্তার (৪৫) নামক এক মহিলা। চিকিৎসক তার মূত্রথলি কেটে অন্যত্র লাগিয়ে দিয়েছিলেন। এরপর তাকে ঢাকা মেডিকেলে হস্তান্তর করা হয়। সেখানে গিয়ে স্বজনরা ভুল চিকিৎসার বিষয়টি জানতে পারেন। ৩৫ দিন রোগেভুগে মারা যান সেই রোগীনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, এ বিষয়টি আমি শুনেছি, তবে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট