1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:35 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সাভারে সাংবাদিকের ছেলেসহ ২ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টা

Reporter Name
  • Update Time : Monday, March 18, 2024,
  • 514 Time View

 

মোঃ মমিন আলী স্টাফ রিপোর্টার ক্রাইমঃ

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় এক সাংবাদিকের ছেলেসহ দুই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

 

রবিবার রাতে সাভারের রেডিওকলোনী বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

 

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন, সাভারের কলমা এলাকার বাসিন্দা ও দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমানের ছেলে জিসান প্রামাণিক (১৫), ও একই এলাকার কামরুল ইসলামের ছেলে সিয়াম রাজা (১৫)।

 

এদের মধ্যে জিসান প্রামাণিক সাভারের বিপিএটিসি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অপর কিশোর সিয়াম কলমা এলাকার ওয়াজ আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

 

আহত দুই কিশোরের পরিবারের দাবি, স্কুলের বনভোজনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দের জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা দুইজনকে পূর্বপরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

 

আহত জিসানের বাবা সাংবাদিক মতিউর রহমান বলেন, “প্রায় এক মাস আগে গাজীপুরের সাফারি পার্কে শিক্ষার্থীদের বার্ষিক বনভোজনে গিয়েছিলো বিপিএটিসি স্কুল কর্তৃপক্ষ।

সেসময় নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাসে উঠা নিয়ে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। পরে উপস্থিত শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে মিমাংসা করা হয়। বিষয়টি জানার পর আমি বিপিএটিসি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পাশাপাশি পরবর্তীতে যেন আর কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।

তিনি আরও জানান, রবিবার সন্ধ্যায় ইফতারের পর বন্ধু সিয়ামের সাথে রেডিওকলোনী এলাকায় যায় জিসান। এসময় পূর্বপরিকল্পিত ভাবে ২৫-৩০ জন কিশোর ধারালো অস্ত্র নিয়ে জিসান ও তার বন্ধু সিয়ামের উপর হামলা করে। এসময় হামলাকারীরা ভুক্তভোগী দুই কিশোরকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে।

যোগাযোগ করলে, সাভার মডেল থানার পরিদর্শক দল (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাটি ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট