1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 9:26 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সামান্য মুরগিকে কেন্দ্রকরে বাসুরের হাতে ছোট ভাইয়ের বউয়ের মৃত্যু।

Reporter Name
  • Update Time : Monday, January 4, 2021,
  • 318 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে মুরগি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে ভাসুুর। গত শনিবার (২ জানুয়ারী) রাত ৮টার দিকে নাসিমা বেগম (৫৫) নামের ওই নারী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এই হামলায় আহত তার স্বামী এনছান শরীফ সেখানে চিকিৎসাধীন আছেন। এর আগে স্বামী-স্ত্রীকে গত ২৯ ডিসেম্বর রাতে বড় ভাই সুলতান শরীফ, তার ছেলে জাকির শরীফ, জলিল শরীফ, রাসেল শরীফ, এনিসহ পরিবারের সদস্যরা পিটিয়ে আহত করে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়া গ্রামের।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর আপন বড় ভাই সুলতান শরীফ পূর্ববিরোধের জেরে ছোট ভাই এনছান শরীফের পালিত মুরগি মেরে ফেলেন। এই বিষয়টির প্রতিবাদ করায় ২৯ ডিসেম্বর রাত ৯টার দিকে বড় ভাই সুলতান শরীফ ও তার পরিবারের সদস্যদের তুমুল বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে সুলতান শরীফ, তার ছেলে জাকির শরীফ, জলিল শরীফ, রাসেল শরীফ ও এনিসহ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এনছান শরীফ ও তার স্ত্রীর ওপর হামলা করে। এতে স্বামী-স্ত্রী উভয়ে গুরুতর আহত হলে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের নিয়ে যায়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পরে শনিবার রাতে গৃহবধূ নাসিমা বেগমের মৃত্যুবরণ করেন।

গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে রাতে শেবাচিম ছুটে যান বরিশাল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে পাঠানো হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট