1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:43 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সালথায় ইসলামী আন্দোলনে ভাঙন: শতাধিক নেতাকর্মীর খেলাফত মজলিশে যোগদান

Reporter Name
  • Update Time : Sunday, February 1, 2026,
  • 185 Time View

 

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) শতাধিক নেতাকর্মী বাংলাদেশ খেলাফত মজলিশে (রিকশা) যোগদান করেছে। এর ফলে স্থানীয়ভাবে ইসলামী আন্দোলনে ভাঙনের সৃষ্টি হয়েছে। যদিও এই আসনে হাতপাখার একজন প্রার্থী রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত এই আসনে গণসংযোগ করে আসছেন।

 

ভাওয়াল ইউনিয়ন ১০ দলীয় জোটের আয়োজনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী কর্মী সভায় আল্লামা শাহ আকরাম আলীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা তারা।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। তাদের সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

 

যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরকে তারা নিজ এলাকার পীর সাহেব হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করেন। তার বিরুদ্ধে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন। এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। তারা জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।

 

সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজিব আল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট