1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সালথায় ডাকাতের আক্রমণে মাছ ব্যবসায়ী নিহত।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা( ফরিদপুর) প্রতিনিধি,

 

ফরিদপুরের সালথায় অজ্ঞাত ডাকাতদের আঘাতে মাছ ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অদ্য শুক্রবার ৫ই ডিসেম্বর অনুমান ভোর ০৪:৪০ ঘটিকার সময় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌরদিয়া গ্রামের কালীতলা ব্রীজ সংলগ্ন এলাকায় মাছ কিনতে যাওয়ার সময় মাছ ব্যবসায়ী উৎপল সরকার কে অজ্ঞাত ৩/৪ জন ডাকাত এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে বলে জানা যায়।

নিহত উৎপল সরকার ব্যাটারী চালিত ভ্যানে করে গোপালগঞ্জের মকসুদপুরে মাছ কিনতে যাওয়ার পথে পথিমধ্যে অজ্ঞাত ৩/৪ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভ্যান চালক ফিরোজ মোল্লাকে গামছা দিয়ে চোখ বেঁধে ব্রীজের রেলিং এর সাথে বেঁধে রেখে উৎপল সরকারের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়েছে। এ বিষয়ে সালথা থানা পুলিশের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট