1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 3:46 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

সালথায় ধর্ষণে প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তসত্তা: আটক-১

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 172 Time View

 

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ূম মোল্যা নামের একজনকে আটক করেছে সালথা থানা পুলিশ। ধর্ষণের কারণে মানসিক প্রতিবন্ধী ঐ নারী বর্তমানে ৬ মাসের অন্তসত্তা। শনিবার (১৭) জানুয়ারি উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া সাধারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাইয়ুম মোল্যা স্থানীয় রোকন মোল্যার পুত্র এবং দুই সন্তানের জনক।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২৫ তারিখে মানসিক প্রতিবন্ধী এক নারীকে লম্পট কাইয়ুম মোল্যা তার বাড়ির পাশে পুকুর পাড়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষণের পর ঐ নারীকে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এরপর প্রতিবন্ধী ঐ নারীর শারীরিক পরিবর্তন দেখা দিলে জিজ্ঞাবাদে সে কাইয়ুম মোল্যার কথা জানায়। ঘটনা শুনে ঐ নারীর পরিবার থানায় এজাহার দিলে পুলিশ তাকে দ্রুত গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বর্তমানে প্রতিবন্ধী ঐ নারী ৬ মাসের অন্তসত্তা। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

সালথা থানারর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো বাবুলুর রহমান খান জানান, মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা নামের একজন কে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট