সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরের সালথায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্স ও মিডওয়াইফরা। উপজেলায় কর্মরত নার্স ও মিডওয়াইফদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বেলা ১০টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে হাসপাতালের সামনেই ১০টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে। এসময় হাসপাতালে সেবা নিতে আশা রোগীরা ছোটাছুটি করতে থাকেন। তাৎক্ষণিক সেবা বঞ্চিত হয় শতশত রোগীরা।
সিনিয়র স্টাফ নার্স শুভঙ্কর বিশ্বাস সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমরা আজ বেলা ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা চাই না কোন রোগীর সমস্যা হোক, তাই আমাদের প্রানের দাবি ৮দফা সহ সকল দাবি মেনে নেওয়া হোক। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন চলবে। এসময় সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম, সুমিত্রা মন্ডল, হেনা সিদ্দিকা, শহানাজ পারভীন, মো. জুয়েল সহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা উপস্থিত ছিলেন।
সেবা নিতে আশা বীর মুক্তি যোদ্ধা খন্দকার আলিমুজ্জান বলেন, নার্সদের বিক্ষোভের কারনে সেবা নিতে আশা রোগীদের সমস্যা হচ্ছ। নার্সদের দাবি যদি যুক্তিযুক্ত হয়, তাহলে বর্তমান সরকার কে তা মেনে নেওয়ার অনুরোধ জানাই।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা অন্য কোন ডাক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সালথা উপজেলা নির্রাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফরা তাদের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। তা যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। আশা করছি এই সমস্যা দ্রুত সমাধান হবে।