1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:40 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025,
  • 228 Time View

 

সাইদ গাজী,
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখ (৪৩) কে আটক করেছে।

নিহত মর্জিনা ফরিদপুর কোতয়ালী ফুরসা গ্রামে মৃত মোচন মোল্যার মেয়ে ও তিন মেয়ে ও এক ছেলের জননী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতে মর্জিনা ও বক্কারের মধ্যে প্রচন্ড আকারে ঝগড়া হয়। একপর্যায়ে বক্কারকে ঘর থেকে বের দেয় স্ত্রী ও সন্তানেরা। পরে ঘরের টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারী দিয়ে মর্জিনার মাথা আঘাত করে স্বামী বক্কার। একাধিক আঘাতের কারণে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। ঘটনাস্থলে পুলিশ এসে ঘাতক বক্কারকে আটক করে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট