1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 10:28 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

সালথায় বিএনপি নেতার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, August 27, 2025,
  • 270 Time View

 

 

সাইদগাজী , সালথা ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা ডাঃ জাহিদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৭ আগষ্ট) ভোর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের ভরপাড়ায় ডাঃ জাহিদের বাড়িতে ভাংচুর ও লুটপাটের এই ঘটনা ঘটে। ডাঃ জাহিদ বল্লভদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ঐ এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। এই ঘটনায় ডাঃ জাহিদের পরিবারের ৫ জন আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিএনপি নেতা ডাঃ জাহিদ জানায়, প্রতিবেশি কাউছার কাজীর সাথে জমি নিয়ে আমার বিরোধ ছিলো। বিষয়টি নিয়ে সালিস দরবার হয়েছে এবং আমার পক্ষেই সালিস হয়েছে। হটাৎ করে কাউছার কাজীর ভাই হাসান কাজী কাউকে না জানিনে জমির সীমানা নির্ধারণ করে। বাড়িতে আমাদের তেমন কেউ থাকে না। বুধবার ভোর রাত আড়াইটা তিনটার দিকে কাউছার কাজীর ভাই হাসান কাজীর নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল আমার বাড়িঘরে হামলা চালায়। ভাংচুরের শব্দ পেয়ে আমরা এগিয়ে গেলে ওরা আমাদের উপর হামলা করে।

হামলায় আমি, আমার স্ত্রী জাহানারা বেগম (৬০), আমার ছোট ভাই শাহিদুর রহমান (৬০), ভাতিজা বদিউর রহমান (৩৫), ছোট ভাইয়ের স্ত্রী নিপা বেগম আহত হয়। আমার স্ত্রীর অবস্থা গুরুতর। হামলাকারীরা আমার চারটি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘরে থাকা বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য, মৌসুমি ফসল সহ দামী মালামাল লুটপাট করে নিয়ে যায় ও ভাংচুর করে। আমার ঘরে থাকা প্রায় শত বছরের পুরোনো একটি সিন্দুক রয়েছে। সেখানে পাঁচটি পরিবারের দামী গহনা ও নগদ অর্থ ছিলো। হামলাকারীরা সিন্দুকের তালা ভেঙ্গে সব নিয়ে যায়। পাকা টয়লেট, গাছপালা কোন কিছুই ওদের হাত থেকে রক্ষা পায় নাই। লুটপাটসহ ওরা আমার প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, কাউছার কাজীর বাবা আওয়ামীলীগের সদস্য ছিলো, ওরা সবাই আওয়ামী সমর্থক। হাসান কাজী আওয়ামী লীগের লোকজন নিয়ে আমার বাড়িঘরে হামলা চালায়। আগেও আমাদের উপর জুলুম করেছে, বর্তমানেও আমাদের উপর জুলুম করছে। দেশবাসী, সরকার, পুলিশ ও প্রশাসনের কাছে এই হামলা ভাংচুর ও লুটপাটের বিচার চাই এবং লুট হওয়া মালামাল ফেরত চাই। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় আছি, আমি সকলের কাছে আমার জান মালের নিরাপত্তা চাই।

এই বিষয়ে জানতে কাউছার কাজী ও হাসান কাজীর বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায় নাই। কাউছার কাজী প্রবাশে থাকেন এবং তার ভাই হাসান কাজী পলাতক রয়েছেন বলে প্রতিবেশীরা জানান। হাসান কাজীর ব্যবহৃত মোবাইল বন্ধ রয়েছে বলেও জানা যায়।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রতিবেশীর সাথে জমি নিয়ে তাদের ঝামেলা ছিলো। হামলার খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এই বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট