1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:10 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

সালথায় সংবাদ সম্মেলন করে আ”লীগের ২ নেতার পদত্যাগ-বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : Friday, December 26, 2025,
  • 207 Time View

 

 

সাইদ গাজী, সালথা,(ফরিদপুর) প্রতিনিধি,

 

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতা হলেন, ফজলু মাতুব্বর তিনি সালথা উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। অপর আরেক নেতা জালাল মোল্লা আওয়ামীলীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলু মাতুব্বর জানান, আওয়ামীলীগে আমার যে পদ ছিলো আজ থেকে পদত্যাগ করলাম।

ভবিষ্যতে আওয়ামীলীগের কোন কর্মকান্ডে জড়িত থাকবো না।এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় আদর্শ ধারন করে পথ চলবো।ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য জালাল মোল্লা বলেন,

আমি মহল্লা ভিত্তিক রাজনীতি করি। আওয়ামীলীগের কোন পদে আমি আছি তা আমার ভালো জানা নেই, তবে আমি শুনেছি ইউনিয়ন কমিটিতে নাকি আমাক সাধারন সদস্য পদ দিয়ে রেখেছেন।

আজ থেকে আওয়ামীলীগের সব পদ থেকে আমি পদত্যাগ করলাম। ভবিষ্যতে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকবো না।

এবং বিএনপির আদর্শ আমাকে মুগ্ধ করেছে, আমি বিএনপির রাজনীতি করতে ইচ্ছুক। তাই আজ ইউনিয়ন বিএনপির সভাপতির হাত ধরে বিএনপিতে যোগদান করলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুল হক, বিএনপি সাবেক নেতা তারা মিয়া, যুবদল নেতা লিয়াকত হোসেন, শহিদুল ইসলাম, সাব্বির হোসেন হাবিব মাতুব্বর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট