1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 6:23 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

সালথায় স্ত্রীকে হত্যার দেড়মাস পর যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Wednesday, November 12, 2025,
  • 396 Time View

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় স্ত্রীকে হত্যার দেড়মাস পর কীটনাশক পান করে রাজু মাতুব্বর নামের এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রাম থেকে পুলিশ রাজুর লাশ উদ্ধার করে। রাজু মাতুব্বর স্থানীয় মৃত জয়নাল মোল্যার পুত্র এবং স্ত্রী নাদিরা আক্তার হত্যা মামলার আসামি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তার কে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে গ্রেফতার এড়াতে সে আত্মগোপনে চলে যায়। গত সোমবার (১০ নভেম্বর) গোপনে রাজু তার মায়ের সাথে দেখা করতে এসে নিজের স্ত্রী কে হত্যার অপরাধ বোধ ও হতাশা থেকে নিজ বাড়িতে কীটনাশক পান করে। টের পেয়ে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে, বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তার হত্যা মামলার আসামি। গত সোমবার সে বিষপান করে এবং বুধবার (১৩ নভেম্বর) ভোরে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট