1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 2, 2026, 10:08 pm
Title :
সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।  গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,
  • 24 Time View

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ১১ দলীয় জোটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিশ নগরকান্দা-সালথা উপজেলা শাখার আয়োজনে সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার বাহিরদিয়া মাদ্রাসা ময়দানে এই পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

পর্যালোচনা সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে মতামত প্রদান করেন। তারা দলীয় ঐক্য, আদর্শিক চর্চা ও গণসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সামনে স্থানীয় সরকার নির্বাচনে ১১ দলের জোটের যে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে নির্বাচন করার মতামত ব্যাক্ত করেন। তাছাড়া সামনের সকল নির্বাচনসহ যেকোন বিষয়ে ১১ দলীয় জোট কে আরও শক্তিশালী করার কথা বলেন। পর্যালোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ফরিদপুর-০২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী (ধলা) হুজুর।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিশের ফরিদপুর জেলার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ূবী, নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, খেলাফত মজলিশের সালথা উপজেলা সভাপতি মুফতি মফিজুর রহমান, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক সজিব আল ইসলাম, উপজেলা আহ্বায়ক সজিব আল হুসাইন প্রমুখ।

 

উল্লেখ: গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু ১২১৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী ৮৯৩০৫ ভোট পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট