
সাইদ গাজী, সালথা,(ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ৭নং ইউনিটের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় “সোনাপুর ইউনিয়নবাসী বেঁধে জোট, ধানের শীষে দেবে ভোট” এবং “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক”—এই স্লোগানগুলো গুরুত্ব পায়।
মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং মোঃ রহুল মোল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ডা. মোঃ কওছার মাতুব্বর, এ্যাডভোকেট লিটন হোসেন, সমাজ সেবক মুহাঃ ছরোয়ার হোসেন, মোঃ মনির মোল্লা, মোঃ বকুল মাতুব্বর, মোঃ সাখাওয়াত হোসেন জয়নাল, মোঃ কালু মাতুব্বর, মোঃ আইয়ুব মাস্টার, মোঃ তারা মিয়া মাতুব্বর, মোঃ মঞ্জুর মাতুব্বর, মোঃ বাদশা মাতুব্বর, মোঃ কামরুল হোসেন, আনোয়ার শরীফ, ডা. সাহাদাৎ হোসেন, মোঃ লিয়াকত হোসেন, মোঃ সাহজাহান মাতুব্বর, মোঃ রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করতে হবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাখাওয়াত হোসেন জয়নাল বলেন, ফুকরা গ্রাম সোনাপুর ইউনিয়নের মোড়ল ও একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে পরিচিত। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী ফুকরা কেন্দ্রে যে প্রার্থী এগিয়ে থাকেন, তিনিই শেষ পর্যন্ত নির্বাচনে তিনিই জয়ী হন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন বলেন, “একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইউনিট পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। প্রতিটি নেতাকর্মীকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।”
সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির মোল্লা বলেন, সকলে একযোগে কাজ করলে ইনশাল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে।
এ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান লিটন বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের নেত্রী শামা ওবায়েদ রিংকুকে বিপুল ভোটে জয়ী করে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সর্বসম্মতিক্রমে সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হককে আহ্বায়ক করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফুকরা ৭নং ইউনিটের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ফুকরা ৭নং ইউনিট ও বিএনপির সকল অঙ্গসংগঠন,সোনাপুর ইউনিয়ন, সালথা ফরিদপুর,