1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:54 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সালথায় জাতীয় ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যা‌ম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন।

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2020,
  • 194 Time View

মহসিন মিজবাহঃ( সালথা,ফরিদপুর)
সারা‌দে‌শের মতো এক‌যো‌গে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা‌য়ও জাতীয় ভিটা‌মিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ শুরু হ‌য়ে‌ছে। উপ‌জেলা স্বাস্থ্য বিভা‌গের আ‌য়োজ‌নে এবং জাতীয় পু‌ষ্টি‌সেবা, জনস্বাস্থ্য পু‌ষ্টি প্র‌তিষ্ঠান স্বাস্থ্য অ‌ধিদপ্তর ও স্বাস্থ্য ও প‌রিবার কল্যান মন্ত্রনালয় এর বাস্তবায়‌ন করে আজ ৪ঠা অ‌ক্টোবর বেলা ১০ টায় উপ‌জেলা স্বাস্থ্য ক‌মপ্লেক্সে ভিটামন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন।

ছোট শিশু‌দের ভিটা‌মিন এ ক্যাপসুল খাই‌য়ে এই ক্যাম্পেই‌নের শুভ উদ্বোধন ক‌রেন উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফ‌তেখার আজাদ। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ মোস্তফা ক‌বির, এম‌টি (ই‌পিআই) মোঃ সাগর হো‌সেন, সাইদুল ইসলাম প্রমূখ।

উপ‌জেলার ৮টি ইউনিয়‌নে ১৯২ টি ভেনু‌তে পর্যায়ক্র‌মে ৪ তা‌রিখ থে‌কে শুরু ক‌রে চল‌তি মা‌সের ১৭ তা‌রিখ পর্যন্ত সপ্তা‌হে ৪ দিন ক‌রে মোট ৮ দিন ৬ মাস থেকে ৫ বছর বয়‌সি প্রায় ত্রিশ হাজা‌রের অ‌ধিক শিশুকে ভিটা‌মিন ‘এ’ ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফ‌তেখার আজাদ ব‌লেন, ক‌রোনা কা‌লিন সময়ে স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে ৬ মাস থে‌কে ১১ মাস বয়‌সি শিশু‌কে এক‌টি ক‌রে নীল রং‌য়ের ভিটামিন এ ক্যাপসুল, ১২ মাস থে‌কে ৫৯ মাস বয়‌সি শিশু‌কে লাল রং‌য়ের ভিটা‌মিন ‘এ’ ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে। আপনারা আপনার নিকটস্থ টিকাদান কেন্দ্র ও নির্ধ‌ারিত স্থা‌ন থে‌কে আপনার শিশু‌কে ভিটা‌মিন এ ক্যাপসুল খাওয়ান।

মহসিন মিজবাহ
সালথা ফ‌রিদপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট