1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 8:55 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া প্রাক্তন চেয়ারম্যান কছিম মাষ্টারের নামে সড়কের শুভ উদ্বোধন   

Reporter Name
  • Update Time : Sunday, May 14, 2023,
  • 267 Time View

 

এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

 

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া আলী হোসেনের বাড়ি হতে সুমনের দোকান পর্যন্ত বিসি দ্বারা রাস্তা নির্মাণ প্রাক্তন চেয়ারম্যান কছিম মাষ্টারের নামে সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে

 

 

শনিবার (১৩ মে) সকাল ১১ টায় উক্ত সড়ক উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এসময়ে অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন দেশে বিদেশে প্রশংসিত হচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতায় সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছেন – শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল , মেরিন একাডেমি, শহর রক্ষায় ৪ টি ক্রসবাধ, শিল্প পার্ক ও ইকোনমিক জোন, বঙ্গবন্ধু রেলসেতু কাজ চলছে এছাড়াও সদর-কামারখন্দের বিভিন্ন রাস্তা, সেতু, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক সাদৃশ্যামান উন্নয়ন করা হয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারো মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

 

 

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ সোরহাব আলী সরকার, সিরাজগঞ্জ সদর উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম সজল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল মান্নান, আলতাফ হোসেন,

 

 

জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী আহমেদ টুংকু, সাধারণ সম্পাদক টি.এম. মাইনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ বিন আহমেদ , সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আল- আমিন তালুকদার, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলাম রাজু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমা বানু,সাধারণ সম্পাদক শিউলী আক্তার প্রমুখ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ মোস্তাক আহমেদ এবং সঞ্চালনাকরেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

 

 

এসময়ে অনুষ্ঠানে আরো কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট