1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:11 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

সিরাজগঞ্জের গজারিয়ায় ধান মাড়াইয়ের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, May 24, 2023,
  • 254 Time View

 

 

এস এম আক্কাস আলী সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্র রতনকান্দির সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও গজারিয়া গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হোসেন আলী নামে সিয়ামের প্রতিবেশী চাচা মেশিনের মাধ্যমে ধান মাড়াইয়ের কাজ করে।

 

 

কাজ শেষে সিয়াম মেশিনের তার গোছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট