1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:08 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

সিরাজগঞ্জের তাড়াশে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, October 1, 2023,
  • 220 Time View

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক স্থান থেকে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১ অক্টোবর) সকালে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রাম থেকে এক যুবকের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ ও একই উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামে থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

মৃতব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম শেখের ছেলে ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম (২০) ও সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে মৃত: শফিকুল ইসলামের ছেলে সবুজ মুন্সি (২০)।

স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের সেলিম শেখের ছেলে ইটভাটা শ্রমিক রবিউল ইসলাম (২০) রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশ কে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।

অপরদিকে, সগুনা ইউনিয়নের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জানান, কয়েকবছর আগে নিহত সবুজ মুন্সির বাবা মারা যায়। এ নিয়ে মায়ের সঙ্গে বাড়ির জায়গা নিয়ে ছেলে সবুজ মুন্সির কিছুদিন হলেই মনোমালিন্য চলে আসছিল। পরে গত সবুজ মুন্সি রাতের খাবার খেয়ে তার নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত তিনটার দিকে তার মা ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় গামছা পেছানো ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে সকালে খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে পৃথকস্থান থেকে দুই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশ দুটি ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট