1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 8:01 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

সিরাজগঞ্জের তাড়াশে মাথা বিহীন অদ্ভূত শিশুর জন্ম

Reporter Name
  • Update Time : Saturday, October 21, 2023,
  • 243 Time View

 

সিরাজগঞ্জের তাড়াশে মাথা বিহীন অদ্ভূত শিশুর জন্ম

 

এস.এম আক্কাস আলী (আকাশ)জেলা প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের তাড়াশে এক প্রসূতি মা কপালে বড় বড় দুই চোখ ওয়ালা মাথা বিহীন একটি অদ্ভূত আকৃতি মৃত শিশুর জন্ম দিয়েছেন।
শুক্রবার রাত ১১ টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই অদ্ভূত মুখ মন্ডলের সাদৃশ্য শিশুটির জন্ম হয়। তবে প্রসূতি মা সুস্থ্য আছেন।
প্রসূতি মা মর্জিনা খাতুন (৩২) উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।
বিষয়টি মাধাইনগর ইউনিয়নের সরাপপুর ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল জলিল নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন, সকালে মৃত ওই শিশুটিকে বাড়িতে আনার পর তা দেখার জন্য লোকজন প্রচন্ড ভীড় জমালে তড়িঘড়ি করে সকাল ১০ টার দিকে ওই শিশুটিকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মর্জিনা খাতুনের দুটি কন্যা সন্তান রয়েছে। এরপর তিনি তৃতীয় বারের মত সন্তান গর্ভধারণ করেন। পাশাপাশি নির্দিষ্ট সময় পার হওয়ার পর শুক্রবার সকালে তার প্রসব বেদনা ওঠে। এ সময় মর্জিনার স্বামী ও স্বজনরা তাকে সন্ধ্যায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১১ টার দিকে সিজারিয়ানের মাধ্যমে ওই অদ্ভূত আকৃতির মৃত শিশুটির জন্ম দেন।
জন্মের পর দেখা যায় মর্জিনার পুত্র সন্তানটির দুটি চোখ কপালে। স্বাভাবিক একটি শিশুর সন্তানে চোখের চেয়ে তা প্রায় তিন গুন বড়। আবার স্বাভাবিক মাথাও নেই। যা দেখতে ভয়ংকর দেখাচ্ছিল ।
এদিকে সকালে মৃত অদ্ভূত আকৃতির শিশুটিকে সরাপপুর গ্রামের বাবা নজরুলের বাড়িতে আনার হলে বিষয়টি চাউর হয়ে যায়। স্থানীয় লোকজন অদ্ভূত শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভীড় জমায়। আবার অনেকেই ওই শিশুটির ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তা মূহূর্তের মধ্যেই এলাকায় ভাইরাল হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট