1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরি নিউ লালন শাহ জমজমাট মাছের আড়ত

Reporter Name
  • Update Time : Sunday, October 22, 2023,
  • 434 Time View

 

এস.এম আক্কাস আলী (আকাশ)জেলা প্রতিনিধি:

 

 

পুকুরে কিছু অংশ ‍জুড়ে ফেলা হচ্ছে জাল। আস্তে আস্তে জাল কিনারে ভেড়ানোর মাধ্যমে চাপিয়ে আনা হচ্ছে মাছ। জালে থৈ থৈ করছে বিভিন্ন প্রজাতির মাছ। সেখানে শুরু হয়েছে জীবন্ত মাছের ছোটাছোটি আর লাফালাফি।

 

 

এরপর বিক্রির উদ্দেশ্যে আড়তে জীবন্ত তরতাজা মাছ নেয়ার প্রক্রিয়া শুরু। পাতিলে ভরে পানি ভর্তি প্লাস্টিকের ব্যারেলে উঠানো হচ্ছে মাছ।

পিকআপ বা ভটভটি লোড হওয়া মাত্র চালকের হাত ধরে এসব মাছ চলে যাচ্ছে সিরাজগঞ্জের আড়তে।

আবার অনেকেই পিকআপ বা ভটভটি ভেতর ত্রিফলা দিয়ে ছোট্ট পরিসরে পুকুরের মত বানিয়ে নেন।সেই পানিতে ভরে জীবন্ত মাছ নিয়ে আড়তে ছোটেন। সেখানে পৌঁছামাত্র জীবন্ত তরতাজা মাছ উঠানো হচ্ছে পাল্লায়।

 

 

 

পাল্লার নিয়ন্ত্রণ থাকে আড়তদারের হাতে। তাকে ঘিরে রাখেন দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারীরা।পাল্লার মাছ উঠানোর আগ থেকেই প্রত্যেক আড়তের লোকজন নানা ভাষায় হাঁকডাক শুরু করেন।

ডাক শুনে ব্যাপারীরাও এ আড়তে ও আড়তে ছোটাছুটি করেন পছন্দের মাছ কেনার জন্য। তাই বহুকাল থেকে সিরাজগঞ্জের আড়ত জীবন্ত তরতাজা মাছের মোকাম নামেই পরিচিত।

 

 

 

সিরাজগঞ্জের গোল চত্বর থেকে বনপাড়া মহাসড়ক ধরে কিছুটা পশ্চিমে গিয়ে মহাসড়ক ঘেঁষে দক্ষিণে এ আড়তের অবস্থান।প্রতিদিন সকাল ৬ টা থেকে ৮ টা এবং ১০ টা থেকে দুপুর পর্যন্ত এ আড়ত বসে। প্রায় শতাধিক আড়তে বগুড়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, সাথিয়া, উল্লাপাড়া, শাহজাদপুর, ময়মনসিংহ, মুক্তাগাছা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে এখানে।একাধিক মাছ ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় তাহারা বলেন আমরা কিছুদিন হলো এ আড়তে মাছ কেনাবেচা করি সলঙ্গা এবং সলঙ্গার আশেপাশে অনেক মাছের আরও আড়তে আমরা মাছ কেনাবেচা করেছি তবে সাতটিকরী নিউ লালন শাহ মাছের আড়তে আমরা অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকি।

 

 

 

আড়তে প্রায় ১/২ বছর ধরে এ আড়তে বিভিন্ন প্রজাতির মাছ বেচাকেনা হয়। এ আড়তের অন্যতম বৈশিষ্ট্য হলো সিংহভাগ মাছ জীবন্ত বিক্রি করা হয়। ছোট-বড় প্রায় সব ধরণের মাছ এ আড়তে পাওয়া যায়।এখানে প্রধানত বিভিন্ন দীঘি, পুকুর, নদীতে বিশেষ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে উৎপাদনকৃত মাছ মৎস্যচাষিরা বিক্রি করতে আসেন। এর মধ্যে পাঙ্গাস, তেলাপিয়া (মনোসেক্স), রুই, কাতলা, মৃগেল, সিলভার, বিগহেড, গ্রাসকার্প, চিতল, বোয়াল, বাটা, পুটি অন্যতম। এছাড়া বিভিন্ন ওজনের ইলিশ মাছও এ আড়তে বিক্রি করা হয়।

 

 

তারা আরো জানান, এসব মাছ মিনি ট্রাক, পিকআপ ভ্যান ও ভটভটি যোগে আনা হয়। বেশির ভাগ গাড়িতে প্লাস্টিকের ব্যারেলে পানি ভরে মাছ জিইয়ে আনা হয়। তবে কিছু গাড়িতে ত্রিফলা দিয়ে তার মধ্যে পানি রেখে মাছ জীবন্ত রাখার ব্যবস্থা করেন চাষিরা।

এ সব আড়তদাররা জানান, ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, বগুড়া, গাজীপুর, নাটোর, খুলনাসহ দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা মাছ কিনতে আসেন এখানে। এ আড়ত থেকে জীবন্ত তরতাজা মাছ কিনে স্ব স্ব এলাকায় ফেরেন ব্যাপারীরা।

 

 

নিউ লালন শাহ মৎস্য আড়তের সভাপতি আব্দুল লতিফ লাভলু বলেন আমরা সবাই সম্মিলিতভাবে জেলার বিভিন্ন জায়গার মৎস্য ব্যবসায়ীদের নিয়ে তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথায় মাথায় নিয়ে আমরা সরকারি বিধিমালা মেনে আড়ত করেছি ব্যবসায়ীদের জন্য তাদের কথা মত অনুযায়ী আমরা এক পাটা বরফে চাপা জার অজন ২০ কেজি মূল্য নেই মাত্র ২০ টাকা। তাদের সুবিধার জন্য আমরা সর্বক্ষণিক চেষ্টা করি তাদের সহযোগিতায় আমাদের এই মৎস্য আড়ত আরো বড় হবে ইনশাআল্লাহ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট