1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 8:19 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সিরাজগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষা -২০২৩ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Monday, August 7, 2023,
  • 529 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা- ২০২৩ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার( ৭ আগস্ট) বেলা ১২ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির। তিনি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল নিয়ম কানুন উপস্থাপন করেন।

উক্ত পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সকল বিষয় উল্লেখ পূর্বক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

 

এসময়ে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ,

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরাগ সাহা, সিভিল সার্জন এর প্রতিনিধি , বিদ্যুৎ অফিসের প্রতিনিধি , জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মাকসুদা পারভিন, সহকারী পরিদর্শক , সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা ও ৫৮টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

জানা যায় যে, আগামী ১৭ই আগস্ট হতে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় এ বছর ৫৮ টি কেন্দ্রে ৩৩৬৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট