1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 3:34 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্থ ২৫ জন বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ। 

Reporter Name
  • Update Time : Wednesday, September 20, 2023,
  • 417 Time View

 

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্থ ২৫ জন বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে আর্থিক সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ক্লাইমেট ব্রীজ ফান্ড (CBF) এবং কেএফডব্লিউ ( KFW) এর অর্থায়নে বাস্তবায়িত ” Strengthening Economic Recovery Capacity of Climate – Vulnerable New-Poor, Especially Returnee Migrants Impacted by COVID-19″ প্রকল্পের আওতায় মাইগ্রেশন এবং রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার, সিরাজগঞ্জের অধীনে –

 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের নর্থ টাউন রেস্টুরেন্ট উক্ত প্রশিক্ষণে বিদেশ ফেরত অভিবাসীদের আর্থিক সাক্ষরতা এবং প্রাত্যহিক জীবনে সাক্ষরতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করা হয়। তাদের আর্থিক ব্যবস্থাপনা এবং পারিবারিক পর্যায়ে এর সুযোগ ও বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো চিহ্নিত করে সীমিত আয়ের মধ্যেও কিভাবে সঞ্চয় করা যায় তার উপায় বা কৌশলগুলি হাতে কলমে চিহ্নিত করে শিখানো হয়।

তাছাড়া অপরিকল্পিত ঋণ, বিনিয়োগ, বাজেট ও কর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জের ম্যানেজার ড. মোঃ আখলাকুর রহমান উজ্জ্বল প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। তারা যেন দেশে কর্মসংস্থান এর মাধ্যমে নিজেদের আবারও সমাজে প্রতিষ্ঠা করতে পারেন সেজন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল প্রকার সহযোগিতা পাবেন বলে আশ্বাস দেন। তাছাড়া বৈধ এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে তাদের অবগত করেন। ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমন মহৎ কাজে প্রবাসী কল্যাণ ব্যাংক সবসময়ই পাশে আছে এবং থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হামিদা আহসান।

আরো বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোঃ জাকারিয়া হোসেন।

প্রশিক্ষণে সার্বিকভাবে সহযোগিতা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোঃ শরীফুল ইসলাম ও কামারখন্দ উপজেলা ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোঃ হারুনার রশীদ।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিদেশ ফেরত অভিবাসীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট