1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 4:37 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

সিরাজগঞ্জে চার মন গাঁজাসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : Wednesday, February 14, 2024,
  • 249 Time View

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের হাটিকুমরুলের এলাকার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অভিনব কায়দায় ট্রাকে পাচারকালে ৪ মন (১৬০ কেজি) গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ভোর রাতে উল্লাপাড়ার উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,লালমনিরহাট জেলার বাড়াইপাড়া (কালিবাড়ি) গ্রামের মৃত কালু শেখের ছেলে আতিকুল ইসলাম (৪০), নারায়নগঞ্জ জেলার টানবাজার রেলীবাগান গ্রামের মো. আক্কাস মিয়ার ছেলে অপু মিয়া (৩৩), সিরাজগঞ্জের ঘোড়াচরা গ্রামের ফজল শেখের ছেলে নাজমুল শেখ (২৬) ও কামারখন্দের কর্ণসুতী গ্রামের মৃত মাজেম আলী শেখের ছেলে আঃ লতিফ শেখ (৫১)।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন বলেন,তথ্য ও প্রযুক্তির মাধ্যমে হাটিকুরুল গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা ১৬০ কেজি গাঁজার বাজার মুল্য ৫০ হাজার টাকা কেজি হিসেবে ৮০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন লোক চোক্ষুর আড়ালে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
আটকৃত ১নং আসামী আতিকুল ইসলামের বিরুদ্ধে ৭টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি ও ৪ নং আসামী লতিফ শেখ (৫১) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আটকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট