1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:41 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Reporter Name
  • Update Time : Thursday, June 22, 2023,
  • 255 Time View

 

এস এম আক্কাস আলী (আকাশ)

 

 

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ আদালত চত্বরে জেলার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট গাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এই প্রতিবাদ বিক্ষোভ ও মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুর রউফ পান্না, এ্যাড. মহসিন খান রানা, এ্যাড শহিদুল ইসলাম (হিরা) সহ আরো অনেকে।

 

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি বিরাজ করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতা থাকলে দেশে জঙ্গি-সন্ত্রাস বেড়ে যায়। বিএনপির সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি দেশে সন্ত্রাস-নৈরাজ্যসহ বিশৃংখলা সৃষ্টির জন্যই সিরাজগঞ্জের সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করেছে। শেখ হাসিনার কিছু হলে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ঘরে বসে থাকবে না। আইনজীবীরা সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। এখনো ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে আইনজীবীরা ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে চতুর্থবারের মতো জনগনের সমর্থন নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা আনতে আইনী সকল কাজ করবে।

 

উল্লেখ্য ১৬ জুন শুক্রবার ইসলামিয়া সরকারী কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে শ্লোগান দেওয়ার সময় বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে হত্যার হুমকি দেন। যা পরবর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট