1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 6:40 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

সিরাজগঞ্জে বিএনপির চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধে চলেনি দূরপাল্লার বাস 

Reporter Name
  • Update Time : Monday, November 13, 2023,
  • 338 Time View

 

এস.এম আক্কাস আলী (আকাশ)জেলা প্রতিনিধি:

 

 

 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় শুরু হয়েছে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। এতে সিরাজগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

 

সোমবার (১৩ নভেম্বর) ভোর ৬টা থেকে সিরাজগঞ্জ-ঢাকা, সিরাজগঞ্জ-রাজশাহী, বগুড়া ও পাবনা রুটে কোনো বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে টিকিট কাউন্টারও। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন অনেকে। তবে জেলায় দূরপাল্লার বাস না চললেও অন্য সবকিছুই স্বাভাবিক রয়েছে।

 

সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার দূরপাল্লার বাস বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ডাকা অবরোধে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এ জন্য কোনো দূরপাল্লার পরিবহন ছাড়া হচ্ছে না। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

সিরাজগঞ্জ শহর থেকে ঢাকার উদ্দেশ্যে বের হওয়া আমজাদ হোসাইন বলেন, বাস না চলায় ভোরেই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে ঢাকা রওনা হয়েছি। টিকিট কাটলেও সিট না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছি।

 

শহরের এম এ মতিন বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসআই পরিবহনের চালক শাকিল বলেন, এভাবে অবরোধ চললে আমরা বাঁচবো কিভাবে। আমাদের তো চাকা না চললে সংসার চলে না। অবরোধে অন্য সব গাড়ি তো ঠিকই চলে। শুধু আমাদের ঘরে বসে থাকতে হচ্ছে।

 

এদিকে অবরোধকে কেন্দ্র করে বিএনপি বা জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি দেখা না গেলেও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

 

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট