
এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজগঞ্জ-২ সদর আসনের প্রাক্তন সংসদ সদস্য, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান জননেতা মির্জা মোরাদুজ্জামানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার(১৮জুলাই) সকালে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে সদস্য সচিব আখতারুজ্জামান ফকিরের সভাপতিত্বে শহরের পৌর এলাকার মালশাপাড়া কবরস্থান মাঠে পবিত্র কোরআন খতম ও দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মিলন খান। এছাড়া আজ বাদ আছর পৌর এলাকার ধানবান্ধি বিএল স্কুল রোড জামে মসজিদ ও বাদ মাগরিব জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উল্লাপাড়া উপজেলার সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, বিশিষ্ট চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম, ডা. নাজমুল হক, সাবেক মেয়র এ্যাড. মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সহ সভাপতি খ,ম, রকিবুল হাসান রতন, জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, আনিছুর রহমান, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, খোশ মাহমুদ, বাসদের নেতা নব কুমার, আসলাম উদ্দিন, রহমত উল্লাহ আইয়ুব, রাফি, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সকল নেতৃবন্দসহ মরহুমের আত্ময়ী স্বজন, শুভাকাঙ্খিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমী মাদরাসা ইমাম হাফেজ মাওলানা জুবায়ের হোসেন পবিত্র কোরআন পাঠ ও প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম দোয়া করেন।