1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:59 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সিরাজগঞ্জ জেলা পুলিশ, রাজশাহী রেঞ্জে জুন মাসের শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত। 

Reporter Name
  • Update Time : Wednesday, July 12, 2023,
  • 355 Time View

 

 

শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :রাজশাহী রেঞ্জের জুন/২৩ মাসে ৮ টি জেলার মধ্যে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম( বার), পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে অত্র জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত হয়েছে, সিরাজগঞ্জ জেলা পুলিশ।

 

১১ জুলাই ২০২৩ খ্রিঃ সকালে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জুন-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল জেলার পুলিশ সুপারগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এ সময় পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে জেলা পুলিশ, সিরাজগঞ্জ’র গর্বিত সকল সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

 

উল্লেখ্য,আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জেলা পুলিশ, সিরাজগঞ্জ রাজশাহী রেঞ্জে ১০ মাসে ০৫ বার “শ্রেষ্ঠ জেলা” হিসেবে নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট