1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 8:20 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে গাঁজা সহ ব্যবসায়ী আটক  

Reporter Name
  • Update Time : Saturday, November 18, 2023,
  • 294 Time View

 

সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকা থেকে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার

 

এস.এম আক্কাস আলী (আকাশ) জেলা প্রতিনিধি :

 

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা এলাকা থেকে ৬৫.৫ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এবং ১টি ট্রাক জব্দ করেন র‍্যাব ১২,

 

সিরাজগঞ্জ র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, চট্টগ্রাম হতে নওগাঁগামী ১টি ট্রাকযোগে ১জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে। শুক্রবার ১৭ নভেম্বর সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ১টি লবণ ভর্তি ট্রাক যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৯৪৭১ আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থলে মোঃ আবু হোসেন (৪২), পিতা- মোঃ আফিজ উদ্দিন, সাং- পূর্ব পাটিচড়া, থানা- পত্নিতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে ট্রাকের পেছনে ২টি প্লাস্টিকের বস্তায় গাঁজা লুকানো আছে।

 

এছাড়াও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, এবং নগদ ২৩,৬০০ টাকাসহ ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট