1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 11:35 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

সিলেট থেকেই নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান 

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,
  • 169 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার তাঁর সিলেটে যাওয়ার কথা রয়েছে। তিনি সেখানে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট; বগুড়া তাঁর নির্বাচনী এলাকা। ৩ দিনের জন্য তিনি এসব এলাকা সফরে যেতে পারেন বলে দলের কয়েক নেতা জানিয়েছেন।

 

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবার বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারোর পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়। গুলশান অ্যাভিনিউর বাসা থেকে গতকাল রোববার দুপুর ১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়ি এই কার্যালয়ে প্রবেশ করে।

 

কার্যালয়ে এসে পৌঁছলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বগুড়া জেলার নেতারা উপস্থিত ছিলেন।

 

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে দোতলায় নিজের কক্ষে গিয়ে বসেন। সেখানে নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দল মনোনীত প্রার্থী হিসেবে ফরম পূরণ করেন।

 

 

এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট