1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:37 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সুজানগরের সাগরকান্দি ইউনিয়নে বিট পুলিশিং এর মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 203 Time View

বিশেষ প্রতিনিধি: শেখ রুবেল আহমেদ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। পাবনা আপনার পুলিশ, আপনার পাশে তথ্য দিন, সেবা নিন। “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” শ্লোগানে মাদক প্রতিরোধ, জঙ্গিবাদ, নারী শিশু নির্যাতন প্রতিরোধ, ধর্ষণ ও বাল্য বিবাহ রোধ সহ সকল সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে সকল শ্রেণী পেশার মানুষের সাথে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন রোববার বিকেলে ৮ নং বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তালিম নগর ফাঁড়ির ইনচার্জ গোলাম রসূলের সভাপতিত্বে ও এস আই রেজাউল করিম আকন্দের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর – আমিন পুর সার্কেল) ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যদেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী। এসময় আরো বক্তব্যদেন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের আজম, বীর মুক্তিযোদ্ধা এবাদত হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, সরদার তোফায়েল আহমেদ, ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তুরাগ হোসেন রাজু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, আপনারা আপনাদের আশে-পাশে ঘটনা ঘটনার সঠিক তথ্য দিয়ে নিরাপদ সমাজ গড়ায় অংশ নিন, আপনাদের সহযোগিতায় আমরা অপরাধীদের কে চিহ্নিত করতে সক্ষম হই, তাই আপনার সচেতনতাই পারে আগামী প্রজন্ম কে সকল প্রকার অপরাধ থেকে বিরত রাখতে। বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহীন চৌধুরী বলেন, কেউ যদি নেশার সাথে জড়িত থাকে তাহলে সেই বাড়ি, সেই সাথে ঐ সমাজ, পাড়া, ওয়ার্ড সহ ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে এর মূল্য দিতে হয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ দেশের স্বার্থে যদি কেউ নেশার সাথে জড়িত থাকে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন। তিনি আরো বলেন তালিম নগর ফাঁড়ির এস আই রেজাউল করিম আকন্দ এই ফাঁড়িতে যোগদানের পর থেকেই আমাদের ইউনিয়নে নেশা প্রায় কমে এসেছে, তাই আমি ও আমার ইউনিয়ন বাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট