1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সুজানগরে বিবাহের দিনই বরের আত্মহত্যা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৩ বার পড়া হয়েছে

সুজানগর উপজেলা প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার মোবারক পুর গ্রামে বিবাহের দিনই গলায় ফাঁস দিয়ে রাজিব মোল্লা (২৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজিবের বিবাহের দিন ধার্য্য হয় বেড়া উপজেলার চাকলা গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ঘরের বাহির থেকে রাজিবকে অনেকক্ষন নাম ধরে ডাকতে থাকে। কোনো সাড়া না পাওয়ায় সন্দেহজনক ভাবে টিনসেট ঘরের বেড়ার টিন কেটে তার চাচা শিক্ষক আঃ বাতেন মোল্লা ঘরে ঢুকে দেখতে পায় গলায় গামছা পেঁচানো অবস্থায়,ঘরের আড়ার সাথে রাজিব ঝুলছে। তিনি দ্রুত গামছা কেটে নিচে নামান। পরে স্থানীয় ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করে।

নিহত রাজিব মোল্লা, মোবারক পুর গ্রামের মৃত আঃ মান্নান মোল্লার একমাত্র ছেলে ।
আমিনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
লাশের ময়না তদন্ত সম্পন্ন হলে নিজ বাড়িতে এনে শুক্রবার বাদ মাগরিব জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহত রাজিবের পরিবার সূত্রে জানা যায়, নিজের ঘরে রাত ১২টার দিকে একাই ঘুমাতে যায় রাজিব। রাত ২ টা ও ৪ টার দিকে হবু শশুরবাড়ির লোকেরা ফোন করে জানা যে, তোমার সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে সে মেয়েটি অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। এ রকম সংবাদ তার মৃত্যুর কারণ হতে পারে বলে পরিবারের লোকজনের ধারনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট