1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:33 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোনে মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, June 22, 2023,
  • 396 Time View

 

 

মোঃ সালাউদ্দিনঃ পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

২১জুন বুধবার সকালে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি।

 

এ মত বিনিময় সভায় উপস্থিত থেকে মত বিনিময় সভা উপভোগ করেন ও বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মেমং মারমা, গুইমারা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী, মানিকছড়ি রানী নিহার সরকারি উচ্চ বিদ্যালয়ের সঃ শিক্ষক নাইমুল হক, গুইমারা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব শীল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি”কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট