1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:33 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : Sunday, June 11, 2023,
  • 379 Time View

 

 

নুর মোহাম্মদ সবুজ,

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আগে থেকে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার চাষিরহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির সোলাইমান ভূঁইয়ার ছেলে মাকসুদুর রহমান (৩৮) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬), তারা দুইজনে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলো।

 

রোববার (১১ জুন) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল শনিবার মাকসুদকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় নিমার্ণ শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপন ছিলো ও তার স্ত্রীকে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলেমান ভূঁইয়ার সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত শনিবার ৩ জুন বেলা ১১টার দিকে বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। ওই সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুলের মৃত্যু হয়। ভিকটিমকে মারধরের একটি ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে আবদুল গণি বাদী হয়ে ৬জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭দিন পর দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ২ আসামি প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট