1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:28 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সোনাইমুড়ীতে ২৫ টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই 

Reporter Name
  • Update Time : Tuesday, November 29, 2022,
  • 364 Time View

ইয়াছিন শরীফ অনিক, স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে অগ্নিকাণ্ডে ২৫ টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোর ৪ টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জয়াগ জামে মসজিদের অপজিটে।

 

বাজারের ব্যাবসায়ী ও ফয়ার সার্ভিস সুত্রে জানা গেছে,মঙ্গলবার ভোর ৪ টার দিকে বাজারের আলমের মোহাম্মদীয়া হোটেলের চুলা থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ২৫ টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে চাটখিল, চৌমুহনী ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৬ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাঈল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন,ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যাপারে উপর মহলে চেষ্টা করবেন ।

 

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, মোহাম্মদীয়া হোটেলের চুলায় আগুন ধরাতে গেলে আগে থেকে গ্যাস লিক থাকায় বোমের মতো বিকট শব্দে আগুনের লেলিহান শিঁখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

 

মোহাম্মদীয়া হোটেলের মালিক মোহাম্মদ আলম জানান, বাজারের লোকজনের চিৎকার শুনে ঘটনাস্থলে এসে দেখেন তার ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ছে। এসময় পাশের দোকান বিসমিল্লাহ কসমেটিকস, হোসেন কনফেকশনারী, হারুন স্টোর ,ইলিয়াস কসমেটিকস,বিসমিল্লাহ কম্পিউটার,ফয়সাল স্টোর,নুর মোহাম্মদের মুদি দোকান,রবিন ট্রেডার্স,আদর্শ পোল্টি ফার্ম,মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম,পি টি ক্রোকারিজ,জেন্টস পয়েন্ট,জহির শো স্টোর,জসিম স্টোর,সুমাইয়া সাজ বিতান,প্রীতি ক্রোকারিজ,বিসমিল্লাহ কফি হাউজ,আদিত্য জেন্টস গ্যালারী,বিসমিল্লাহ এন্টারপ্রাইজ এন্ড এশিয়া ফার্নিচার হাউজ,সততা টেইলার্স,মনির ইলেক্ট্রনিকস সহ মোট ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা কান্নায় ভেঙে পড়ে সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট